শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ৯১ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অসুস্থ বিএনপি নেতা মোঃ লিটনের চিকিৎসার জন্য নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

জানা যায়, সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল মিয়ার সন্তান এবং সৈয়দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ লিটন দীর্ঘদিন ধরে নিউরোলজি-সংক্রান্ত জটিল রোগে ভুগছেন। তাঁর চিকিৎসার সহায়তায় এই অর্থ প্রদান করেন সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

রবিবার (১৪ জুন) সকালে দৌলতখান উপজেলা ও সৈয়দপুর বিএনপির নেতৃবৃন্দ অসুস্থ লিটনের বাড়িতে গিয়ে সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকার অনুদান তাঁর পরিবারের হাতে তুলে দেন।

এ সময় নেতৃবৃন্দ লিটনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি