• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

বোরহানউদ্দিন  উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

NEWS ROOM / ১১০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

রনি ইসলাম বোরহানউদ্দিন ভোলাঃ বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাফরউল্লাহ চৌধুরী  এবং পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী হীরা ও আকতারুন নেছা রিনু। আজ ১৩/০৬/২০২৪ ইং সকাল ১১ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে  দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আজ বৃহস্পতিবার  উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাফরুল্লাহ চৌধুরী  সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী মো.রায়হান উজ্জামান । উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা ইনচার্জ মোঃ শাহিন ফকির BPM, উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খান, বর্তমান মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নিরুপম সরকার সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হীরা এবং আকতারুন নেছা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. মিজানুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

আরো উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,কুতুবা ইউনিয়ন চেয়ারম্যান জোবায়েদ মিয়া, পক্ষিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির,বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজ সেবক এবং গণমাধ্যম কর্মীগণ।

বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী বলেন,মাননীয় এমপি মহোদয় আলী আজম মুকুল এর দিকনির্দেশনায় বোরহানউদ্দিন উপজেলাকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে তৈরি করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
অত্র উপজেলার বর্তমান মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যানদের শুভেচ্ছা জানিয়ে বলেন সকলের সহযোগিতা পেলে বোরহানউদ্দিন উপজেলা কে মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করবো ইনশাল্লাহ।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হীরা বলেন,বোরহানউদ্দিন উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত আছে। একটি আধুনিক উপজেলা হিসেবে গড়তে চাই।

ইউএনও মো. রায়হান উজ্জামান  বলেন আপনাদের সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।
থানা ইনচার্জ শাহিন ফকির  বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সকলের সহযোগিতা কামনা করেন।

এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলা পরিষদে নতুন নেতৃত্বে প্রবেশ করল এবং নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি সবার আশাবাদ ব্যক্ত করা হয় যে তারা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি