বাপ্তার সুপারি বাগানে অভি/যান,উদ্ধার ১০৫ পিস ই’য়া’বা ও ২৫০ গ্রাম গাঁ’জা
ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক
ভোলায় মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মো. নাজির মালের সুপারি বাগানের ভেতর এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা সদর উপজেলার পূর্ব বাপ্তা চৌদ্দগড় স্কুল এলাকার মো. মোতালেব (৬৮), পিতা মৃত মেহের আলী এবং মো. সুজন পালোয়ান (৩৫), পিতা মো. সিরাজ।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।