• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

NEWS ROOM / ৭২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে করিম প্রামাণিক হাদু (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত করিম প্রামাণিক বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বরাইদহ খন্দকারপাড়া গ্রামের মৃত আজগর প্রামাণিকের ছেলে।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বরাইদহ খন্দকারপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে নিহতের ছেলে শাহাদত প্রামাণিক আজ বৃহস্পতিবার শেরপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, নিহত করিম প্রামাণিক হাদুর কাছ থেকে একই এলাকার মৃত আন্ধারা মোল্লার ছেলে আনোয়ার মোল্লার লোকজন পাঁচ হাজার টাকা ধার নেন।

পরে গত ২১ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পাওনা টাকা চাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে হাদুকে আসামিরা বেদম মারধর করে। পরে আহত অবস্থায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল বুধবার হাদুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে বাড়িতে আসার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি