• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট

ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪

NEWS ROOM / ৯১ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

‎ভোলা সদর উপজেলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন একই পরিবারের সদস্য বিনু বেগম (৪৫), আবুল কালাম (৫৫), আলাউদ্দিন ও আরজু বেগম।

‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে আবুল কালাম তার পুরোনো রান্নাঘর সংস্কারের কাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী মো. আব্দুল্লাহ ও মো. মাইনুদ্দিন ওই কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

‎ভুক্তভোগীদের দাবি, আব্দুল্লাহ ও মাইনুদ্দিনের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে বিনু বেগম, আবুল কালাম, আলাউদ্দিন ও আরজু বেগম আহত হন। আহতদের মধ্যে বিনু বেগমের হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎আহত আবুল কালাম বলেন, “আমি আমার নিজ জায়গায় ঘর তুলছিলাম। এ সময় আব্দুল্লাহ ও মাইনুদ্দিনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমার পরিবারের চারজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

‎তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আব্দুল্লাহ। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বরং তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।”

‎এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি