• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট

ভোলায় তানযীমুল কুরআন মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও ছবক অনুষ্ঠান

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬




আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধি ভোলা প্রকাশঃ

ভোলা শহরের আবহাওয়া অফিস রোডস্থ দ্বীনি ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় প্রতিষ্ঠিত ‘তানযীমুল কুরআন মাদ্রাসা’র শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার ও ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) সকালে তানযীমুল কুরআন মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র মাদ্রাসার সভাপতি ইয়ারুল আলম লিটনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তরিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীনগর আজিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ তৈয়েবুর রহমান কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আতাউর রহমান মোমতাজী, ভোলা ১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ ওবায়দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ আকতার হোসেন, মৌলভী মোঃ লোকমান সহ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা শিশুদের নৈতিক ও আধুনিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘তানযীমুল কুরআন মাদ্রাসা’ প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই প্রতিষ্ঠানের পরিচালক মাওঃ তরিকুল ইসলাম ও অন্যান্য শিক্ষকদের পরিচালনা ও যোগ্য পাঠদানের মাধ্যমে এখানে পড়ালেখার মান অনেক উন্নত হচ্ছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ভালো হওয়ায় এর সুনাম ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা তাদের সন্তানদেরকে এখানে সুন্দর পরিবেশে পড়ালেখা করানোর জন্য ভর্তি করেন। এই প্রতিষ্ঠানটি যাতে আরো উন্নত করতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম।

আলোচনা শেষে অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের নতুন বছরের সবক প্রদান করা হয়। সবক শেষে গত শিক্ষাবর্ষের মেধাবী ও বিজয়ীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আগামীর সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি