• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা “নিখোঁজ সংবাদ”সাগর চন্দ্র দে গত ১৫ এপ্রিল আনুমানিক সকাল ১১ টায় বাসা থেকে বের হয়েছে আর আসে নাই। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে বা তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নাম্বার : 01323001045 ভোলার পিআইও বিজন কৃষ্ণ খরাতী বরিশালে গ্রে/ফতার! কালবৈশাখী-বন্যা নিয়ে বড় দুঃসংবাদ, জেনে নিন কোন অঞ্চলে কবে আঘাত হানবে

ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা।

NEWS ROOM / ২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

হাসনাইন আহমেদ ভোলা প্রকাশঃ
ভোলায় মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে অল্প সময়েই সড়কে পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জানা গেছে, পানি জমে যাওয়ায় জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ে আসা বিভিন্ন অনুষ্ঠানের অতিথি, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ সেবাপ্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই দীর্ঘ সময় অফিস থেকে বের হতে পারেননি। একই সঙ্গে পথচারী ও যাত্রীদের চলাচলও ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি তে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া দীর্ঘদিনের সমস্যা। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাব ও নিয়মিত পরিষ্কার না করায় পানি দ্রুত নামতে পারে না।
এদিকে ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি