• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিন থানায় ডিআইজির পরিদর্শন,উদ্বোধন হলো নতুন ব্যাডমিন্টন কোর্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২ ভোলা জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনায় বরিশাল রেঞ্জের ডিআইজি, দিলেন দিকনির্দেশনা। শ্রেণিকক্ষের প্রিয় মানুষটির বিদায়, ভালোবাসায় সিক্ত জীবন গোপাল হাওলাদার ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প

তজুমদ্দিন থানায় ডিআইজির পরিদর্শন,উদ্বোধন হলো নতুন ব্যাডমিন্টন কোর্ট

NEWS ROOM / ১৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬



তজুমদ্দিন থানার প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি,উদ্বোধন করলেন ব্যাডমিন্টন কোর্ট

ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক

ভোলার তজুমদ্দিন থানা বার্ষিক পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি থানার প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করেন।

১০ অক্টোবর ২০২৬ তারিখে ডিআইজি তজুমদ্দিন থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে হাউজ গার্ড সালামি প্রদান করে।

পরিদর্শনকালে তিনি থানার ব্যারাক, মেস, অফিসারদের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ ও সেরেস্তা কক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি থানার পরিবেশ, আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও আন্তরিকতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার এবং ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) তজুমদ্দিন থানা প্রাঙ্গণে নবনির্মিত ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন। পরে পুলিশ সদস্যদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি