• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারত করলেন ,গজনবী টিপু। ভোলায় ২ হাজার ৪শত জেলে পেলেন খাদ্য সামগ্রী মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তাদের উপরে হামলা। পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১ জ্ঞানেই জাগরণ—গ্রন্থাগারভিত্তিক প্রশিক্ষণে গড়ে উঠছে দক্ষ জাতি বোরহানউদ্দিনে অতিরিক্ত দামে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ‎বোরহানউদ্দিনে ১৮০০ জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, কে বর্তমানে লঞ্চ মালিক সমিতির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। মেহেন্দিগঞ্জে টিসিবি’র পন্য বিতরণে ব্যপক অনিয়মের অভিযোগ

মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তাদের উপরে হামলা।

NEWS ROOM / ৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নিউজ ডেক্স ভোলা প্রকাশঃ

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গেলে মৎস্য অফিসের তিন কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাদের ওপর হত্যাচেষ্টা করা হয় এবং সরকারি কাজে ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে জানা গেছে। ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান পরিচালনার জন্য মৎস্য কর্মকর্তারা ওই এলাকায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কিছু জেলে অভিযানের বিষয়টি জানতে পেরে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সরকারি কাজে বাধা দেয় এবং কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি