সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এই টাকা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে দরিদ্র ও মেহনতি মানুষের মাঝে এই অর্থ সহায়তা প্রধান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর রাজিব আহসান এমপির পক্ষে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন ও সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম অনুদান বিতরণ করেন। উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার ৩০০ শতাধিক ব্যক্তির মাঝে এই অনুদান বিতরন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু,পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের,উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফকরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া,উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ সহ দলীয় নেতৃবৃন্দ।