• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা

NEWS ROOM / ১৫৩ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: টিপু (৪৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
‎
‎শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে তেতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।
‎
‎অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে লক্ষীপুর জেলার রামগতি এলাকার বাসিন্দা মো: টিপুকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
‎
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন, পরিবেশ বিপর্যয় ও নৌপথের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
‎
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, আইন লঙ্ঘন করে যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি