• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী! ভোলায় বসতবাড়িতে মাদ/কের সন্ধান,ই’য়া’বা-গাঁ’জা’সহ যুবক আটক

ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা।

NEWS ROOM / ১৯২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬



হাসনাইন আহমেদ ভোলা প্রকাশঃ
ভোলায় মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনের সড়ক পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে অল্প সময়েই সড়কে পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জানা গেছে, পানি জমে যাওয়ায় জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ে আসা বিভিন্ন অনুষ্ঠানের অতিথি, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ সেবাপ্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই দীর্ঘ সময় অফিস থেকে বের হতে পারেননি। একই সঙ্গে পথচারী ও যাত্রীদের চলাচলও ব্যাহত হয়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি তে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া দীর্ঘদিনের সমস্যা। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাব ও নিয়মিত পরিষ্কার না করায় পানি দ্রুত নামতে পারে না।
এদিকে ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি