• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬




মোঃ মহিউদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
ভোলায় দিনব্যাপী এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোলা সদরের ফাতেমা খানম ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে এবং ইউনিসেফ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)’র সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় সভাপতিত্ব করেন ইএসডিও’র এএলপি প্রকল্পের ব্যবস্থাপক ও হেড অব টিভেট মো. শাহরিয়ার মাহমুদ এবং সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোইকা’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. হিউন উ ইয়াং, ইউনিসেফ বরিশাল বিভাগের চিফ ফিল্ড অফিসার মো. কাওসার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ভোলার উপ-পরিচালক মো. রুহুল আমিন। এছাড়াও ইউনিসেফ, কোইকা ও ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ইএসডিও’র প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২৮৭ জন চাকরি প্রত্যাশী এ মেলায় নিবন্ধন করেন। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ১১৭ জন বিভিন্ন পদে তাৎক্ষণিকভাবে নিয়োগ লাভ করেন। এছাড়া উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত ১৫ জনের মধ্যে ৯ জনকে ৮ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ঋণ অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প ব্যবস্থাপক মো. শাহরিয়ার মাহমুদ জানান, ইএসডিও’র বাস্তবায়নে ও ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত অল্টারনেটিভ লার্নিং প্রোগ্রাম (এএলপি) প্রকল্পটি ভোলাসহ দেশের চারটি জেলায় চলমান রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোর-কিশোরীদের কারিগরি ও অনানুষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি