• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন।

NEWS ROOM / ১৩৪ বার ভিউ
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬




হাসনাইন আহমেদ ভোলা প্রকাশঃ

আরিফুল ইসলাম রিয়াজকে সভাপতি ও মোহাম্মদ সোহেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের বিএভিএস রোডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে উপস্থিতি সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

এতে এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতার ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজকে সভাপতি এবং দৈনিক অধিকরন ও ভোলা পোস্ট এর প্রকাশক ও সম্পাদক মোঃ সোহেল সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একই সাথে কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ভোলা প্রতিনিধি
হারুন অর রশিদ শিমুল, সহ-সভাপতি দৈনিক ঘোষণা মেহেদী হাসান নোয়াব, সহ-সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ জনপদ ও ডেইলি ট্রাইবুনাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ আমির হামজা, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ডিজিটাল এর রিপোর্টার মোঃ হাসনাইন আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোলা টাইমস্ এর স্টাফ রিপোর্টার মোঃ বাবুল রানা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের ভোলা পত্রিকার ভোলা জেলা মাল্টিমিডিয়া রিপার্টার মোঃ গোলাম কিবরিয়া।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে রয়েছন, সাপ্তাহিক দ্বীপাঞ্চল এর স্টাফ রিপোর্টার মোঃ আজাদ, পাঠাগার সম্পাদক পদে বাংলার কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইয়ামিন, ক্রীড়া সম্পাদক দেশের খবর এর মোঃ হালিম রানা। সাংস্কৃতিক সম্পাদক রাফসান জানি (দৈনিক সোনালী কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিন হোসেন (প্রথম ভোলা), ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন (ভোলা লাইভ নিউজ) এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আরিফ (দৈনিক বাংলাদেশ সমাচার) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিয়ান আরিফ (দৈনিক রুপালী দেশ), আবুল কালাম আজাদ (দৈনিক ভোলা টাইমস্)। ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি ভোলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি