• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোর হলেই পদ্মাসেতুর উদ্বোধন পদ্মা সেতুর উদ্বোধনস্থল ও সমাবেশস্থল ঘিরে বহুমুখী নিরাপত্তা বেষ্টুন

NEWS ROOM / ২০৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

শরীয়তপুর প্রতিনিধি, খোরশেদ আলম বাবুল

আজ দক্ষিণাঞ্চালরে মানুষের প্রানের দাবী পদ্মাসেতুর শুভ উদ্বোধন করেবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ৬.১৫ কিলোমিটার এই সেতুর মাধ্যমে পদ্মার উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে অবিচ্ছিন্ন সেতুবন্ধন স্থায়ী হবে। কমে যাবে দূরত্ব, বাঁচবে সময় ও অর্থ। উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশস্থল ঘিরে বহুস্তরে নিরাপত্তা বেষ্টুনি নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরীয়তপুরের নাওডোবায় পদ্মাসেতুর টোলপ্লাজা এলাকা সেজেছে নতুন সাজে। মাদারীপুরের কাঠালবাড়ি এলাকায় প্রস্তুত হয়ে আছে সমাবেশ মঞ্চ। সমাবেশ উপভোগ করার জন্য সভাস্থল ও আশপাশের সড়কে রাখা হয়েছে বড়পর্দার ব্যবস্থা। সমাবেশস্থলে পৌঁছতে না পারলেও অনুষ্ঠান দেখা থেকে কেউ বঞ্চিত হবে না।
বহুমুখী নিরাপত্তা ভেদ করে সমাবেশেস্থলে দশ লক্ষাধিক মানুষ সমবেত হবে। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ মানুষ সমাবেশ স্থলে যোগ দিতে নৌ-পথে রওয়ানা করেছে। ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ থেকে লাখ লাখ মানুষ পদ্মাসেতুর উদ্বোধনী এলাকা শরীয়তপুর ও সমাবেশস্থল মাদারীপুরে উপস্থিত হবে। শরীয়তপুর থেকে ৪ সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকার লোকজন নিয়ে সড়ক ও নদী পথে সমাবেশ স্থলে যোগ দিবেন। ইতোমধ্যে শরীয়তপুর জেলা শহর সহ সকল উপজেলা শহর আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। ব্যানার, ফেস্টুন ও রঙ্গিন বাতির ঝলকানিতে নতুন রূপে সেজেছে শরীয়তপুরের রাস্তাঘাট। রাজনৈতিক পদধারী নেতৃবৃন্দ ও সরকারি, বেসরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৈরী করেছেন তোরণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
২৪ জুন শুক্রবার সকাল থেকে পদ্মাসেতু এলাকার আকাশে ছিল হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান। আকাশে লুটোপুটি খেয়ে বিভিন্ন রঙ্গের ধোঁয়া ছেরে পদ্মার আকাশকে করে রাখে মুখরিত। এ যেন পদ্মা পাড়ের মানুষের দেখা এক নতুন আকাশ। ছোট-বড়, শিশু-বৃদ্ধ ও নারী-পুরুষের নজর ছিল পদ্মাসেতুর আকাশে।
উদ্বোধনী অনুষ্ঠানস্থল ও সভাস্থল ঘিরে নিরাপত্তার বিষয়ে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পদ্মা সেতুকে ঘিরে আমরা তদারকি করছি। এখানে কোন ধরণের নাশকতার আশঙ্কা নেই তারপরও আমরা সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। পদ্মা সেতু নিয়ে অনেকে বিভ্রান্তকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রতিটি জায়গায় নজর রাখছি এ নিয়ে র‌্যাবের সাইবারক্রাইম টিম মাঠে কাজ করছে।
তিনি আরো বলেন, সেতুর দুই প্রান্তে র‌্যাবের নিরাপত্তা, টোল প্লাজা, ফলক উন্মোচনস্থল ও সমাবেশস্থলে হেলিপ্যাড, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইউনিট কাজ করবে। এছাড়া র‌্যাবের এয়ার উইং এর হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সেই সাথে নৌ-পথেও কাজ করবে র‌্যাবের টিম। র‌্যাব সদস্যসহ সমাবেশ স্থলে আসা জনসাধারণের জন্য চিকিৎসার ব্যবস্থা রেখেছি। যারা নৌ-পথে আসবে তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোন জেলার লঞ্চ কোথায় অবস্থান করবে। সভাস্থলে এসে কেউ অসুস্থ হলে তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার নিশ্চয়তার গুরুদায়িত্ব পালন করছেন এসএসএফ। থাকছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, এনএসআই। সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি