• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার স্বপ্ন — মোঃ মিজান মেহেন্দিগঞ্জে অটোচালকদের স্বেচ্ছাচারিতা,অ/তি/রি/ক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ ভোলার গ্যাসে জ্বলছে দেশের বাতি,অথচ / অ/ন্ধ/কারে ভোলাবাসী! বোরহানউদ্দিনে যুবককে /কু/পি/য়ে/ হ/ত্যা,গ্রে/প্তার/ ১ প্রায় ৪০০ কোটি টাকার সাবস্টেশন,তবুও বিদ্যুৎ সংকটে ভোলাবাসী উন্নয়নের সুফল মিলছে না জনগণের ভাগ্যে মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, জনক্ষোভে সড়কে ধান রোপণ বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মর/দেহ/উদ্ধার,অ/প/মৃ/ত্যু/ মামলা রুজু জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম ঈদুল আজহা উপলক্ষে সরকারি / শিশু /পরিবার (বালক),ভোলায় জেলা প্রশাসকের শুভেচ্ছা / বিনিময়। ঈদুল আজহায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক উদ্যোগ

বোরহানউদ্দিনে নানা আয়োজনে পহেলা বৈশাখে পালিত

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বোরহানউদ্দিন উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
শোভাযাত্রা শেষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রথমই জাতীয় সঙ্গীত এর মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা হয়।পরে অনুষ্ঠিত হয় বৈশাখের গান এসো হে বৈশাখ।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ এমপি”তথ ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য আলী আজম মুকুল বলেন,পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রধান উৎসব। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা পহেলা বৈশাখ পালন করি। এটি আমাদের প্রাণের উৎসব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাসেল আহমেদ মিয়া বলেন,পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতি হিসেবে পরিচয়ের প্রধান মাধ্যম,পহেলা বৈশাখের সাথে এদেশের গ্রামে-বাংলার ঐতিহাসিক দিক গুলো খুঁজে পাওয়া যায়।
সভাপতির বক্তব্য বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ত নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান বলেন,পহেলা বৈশাখ বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য বহন করে,আজকে বর্ষবরণ অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ সমবেত হয়েছে। বিগত দিনের দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু ভুলে গিয়ে আজ আমরা নতুন বছরকে বরণ করে নেবো।
এসময় বাঙালির ঐতিহ্য পান্তা সহ দেশীয় খাদ্য পরিবেশন করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহীন ফকির বিপিএম,উপজেলা সমবায় কর্মকতা এনামুল হক,উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি