• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১২১ বার ভিউ
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া,আহমদ উল্লাহ,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,শহিদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়,এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন।
বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল।
এ সময় বক্তারা ১৯৫২ এর ভাষা আন্দোলন,৬২ সালের শিক্ষা আন্দোলন,৬৬ এর ছয় দফা,৬৯ সত্তরের গণঅভ্যুত্থান,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য বিশ্লেষণ ও সেই ভয়াল দিনের চিত্র তুলে ধরেন।
তারা বলেন,প্রাথমিক থেকে শুরু করে শিক্ষা স্তরের শেষ পর্যায়ে পর্যন্ত শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের পটভূমি সম্পর্কে জানাতে হবে ও তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য যা প্রয়োজন সেটা করানো উচিত প্রয়োজন হলে আমরা সবাই সর্বোচ্চ সহযোগিতা করব।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিরুপম সরকার সোহাগ,যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল বাড়ৈ,মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,সমাজসেবা কর্মকর্তা মিয়া মনজুর-এ-লাহী মোঃ আল-আমিন,পক্ষিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি