• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলার কৃতী সন্তান জাতীয় নেতা তোফায়েল আহমেদের ২২ শে অক্টোবর শুভ জন্মদিন।

NEWS ROOM / ৬৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ভোলার কৃতী সন্তান জাতীয় নেতা তোফায়েল আহমেদের ২২ শে অক্টোবর শুভ জন্মদিন।
৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, জাতীয় নেতা তোফায়েল আহমেদ এর ২২ শে অক্টোবর  ৭৯ তম  জন্মদিন।

স্টাফ রিপোর্টারঃভোলা প্রকাশ

তোফায়েল আহমেদ কে নিয়ে লিখতে গেলে শুধু ফেসবুকে ২/৪লাইন লিখে শেষ করা যায় না..তোফায়েল আহমেদের জন্ম ১৯৪৩ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর, ভোলার কোড়ালিয়া গ্রামে। পিতা আজহার আলী। মাতা ফাতেমা বেগম। ১৯৬০ সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর তোফায়েল বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আইএসসি এবং বিএসসি পাশ করেন। ছাত্রজীবনে ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক এবং অশ্বিনী কুমার হলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএসসি পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ১৯৬৪ সালে ইকবাল (বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) হল সংসদের ক্রীড়া সম্পাদক, ১৯৬৫ সালে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহসভাপতি, ১৯৬৬-৬৭ সালে ইকবাল হল সংসদের সহ-সভাপতি, ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ডাকসু’র ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তখনই ৬৯-এর মহান গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেন।

 

১৯৬৬ সাল থেকে ১৯৬৯’র ২২ ফেব্রুয়ারি পর্যন্ত তোফায়েল আহমেদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ তুমুল গণআন্দোলন গড়ে তোলে এবং ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দীকে মুক্ত করেন। ১৯৬৯-এ তিনি ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। সেইসাথে ১৯৭০ সালের জুনে বঙ্গবন্ধুর আহ্বানে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৭০ সালে নির্বাচনে ভোলার দৌলত খাঁ-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে ২৭ বছর বয়সে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুজিব বাহিনীর অঞ্চল ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। ১৯৭২ সালের জানুয়ারিতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাকে তার রাজনৈতিক সচিব নিয়োগ করেন। ১৯৭৩ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫-এ দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ঘোষণার পর তিনি রাষ্ট্রপতির বিশেষ সহকারী নিযুক্ত হন। তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ সফরের সফর সঙ্গী হন। ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পর তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ তিন বছর তিনি কারান্তরীণ ছিলেন।

১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনার পর জনগণের ভোটাধিকার অর্জন ও সংসদীয় গণতন্ত্র প্রত্যাবর্তনের আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। তিনি এরশাদ আমলে ও পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সংগঠিত আন্দোলন করতে গিয়েও দীর্ঘদিন জেল খাটেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও স্ত্রী-কন্যাসহ মিথ্যা মামলার আসামী হয়েছেন। কিন্তু হুমকির কাছে নতি স্বীকার করেননি। তোফায়েল আহমেদের রাজনীতি ছাড়াও সাহিত্য-সঙ্গীত ও সুকুমার রায় কবিতার প্রতি বিশেষ আগ্রহ রয়েছ। এভাবেই রাজনীতি জীবনের দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে তিনি হয়ে উঠলেন এক কিংবদন্তী রাজনীতিবিদ।
মহান আল্লাহর কাছে ভোলা বাসি  সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি