• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ইয়াবার চালানসহ নারী আটক—ইলিশা ঘাটে কোস্ট গার্ডের অভিযান ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভোলায় বাবা-ছেলে আগ্নেয়াস্ত্র সহ কোস্টগার্ডের হাতে আটক

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলায় একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক আলমগীর মাতব্বর (৬০) কোড়ালিয়া গ্রামের বাসিন্দা তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫)।

কোস্টগার্ড জানায়, আটক বাবা-ছেলে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত। এছাড়াও তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, এলাকায় ত্রাসের রাজত্ব করাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে  বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরুপ অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ।

কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ আরোও জানা, ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের উপর দীর্ঘদিন যাবত একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুস এর নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কে আকট করা হয়।

জানা গেছে, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা রক্ষাসহ জলদস্যু ও সন্ত্রাস দমনে নিরলস ভাবে কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি