শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

তজুমদ্দিনে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪




এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় তজুমদ্দিন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু রাহাত, তজুমদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর মহাপরিচালক জাকির হোসেন, তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রহমান, তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, দৈনিক ভোলা লাইভ নিউজ এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক এইচ এম হাছনাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার প্রতিনিধি হোসাইন আহমদ, খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক,গণ অধিকার পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার প্রতিনিধি হাছনাইন তানভীর, তজুমদ্দিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা,শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, চিত্রশিল্পীসহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে।

উক্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাস তুলে ধরেন, সাথে সাথে যারা এই বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেটার তদন্ত করার জন্য এবং শহীদদের স্মরণে তজুমদ্দিন উপজেলায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি