• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

বোরহানউদ্দিনে অসহায়-দুস্থদের ঘরে কম্বল পৌছে দিলেন বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা

NEWS ROOM / ১৪৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধিঃ
কয়েক দিন যাবত ভোলায় জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার অসহায়,দুস্থ ও ছিন্নমূল মানুষদের রক্ষা করতে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের গুচ্ছগ্রামের অসহায় দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর সহধর্মিনী
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা।
মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার হাসান নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুচ্ছ গ্রামে এ কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় তিনি,অসহায় হতদরিদ্র এতিম বিভিন্ন শিশুদের হাতে নগদ অর্থ বিতরণ করেন।
কনকনে শীতে বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা হাত থেকে কম্বল পেয়ে খুশি মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে কেউ আমাদের ডেকে শীতের কাপড় দেয়নি। নাম লিখে নিয়ে যায়। কিন্তু সেই কম্বল আমরা আর পাইনা।’
তারা বলেন, এর আগে আমাদের জন্য
কেউ এইভাবে খুঁজে খুঁজে বয়স্ক মানুষের পাশে দাঁড়াননি। ম্যাডাম আমাদের যে কম্বল দিয়ে গেলেন, তা কোনদিন ভুলব না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা বলেন,আমি চাই বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক,সুস্থ থাকুক, প্রতিটি পরিবারের সদস্যরা আমার পরিবার,শীতের প্রকোপ বেড়েছে তাই এলাকার মানুষ গুলো কেমন আছে দেখতে বেড়িয়েছি এবং তাদের কে নিজের হাতে শীতবস্ত্র দিতে পেরে খুব ভালো লাগছে।তিনি বলেন,এই শীতে একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,যুগ্ন আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জসিমউদ্দিন খাঁন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,সাইদুর রহমান শাহিন,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার,পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টিপু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি