• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে জেলেদের প্রণোদনায় ‘নাম আছে, জেলে নেই’—বঞ্চিত প্রকৃত উপকারভোগী আজ ২৯ এপ্রিল ইতিহাসের এই দিনে লন্ডভন্ড হয় ভোলাসহ উপকূলীয় এলাকা ভোলায় এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা। ‎বোরহানউদ্দিনে সরকারের টিফিনে শিক্ষার্থীদের জন্য কাঁচা কলা, ক্ষোভ অভিভাবকদের রিয়াজ সভাপতি সোহেল সম্পাদক, ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  ভোলায় ইএসডিও’র উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত, ১১৭ জনের চাকরি নিশ্চিত ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে এক লাখ টাকা জরিমানা “নিখোঁজ সংবাদ”সাগর চন্দ্র দে গত ১৫ এপ্রিল আনুমানিক সকাল ১১ টায় বাসা থেকে বের হয়েছে আর আসে নাই। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে বা তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নাম্বার : 01323001045

চরফ্যাশনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই।

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে হারুন (১৭) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আবদুল মুনাফ পালোয়ানের ছেলে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুনের মা জান্নাত বেগম জানান, গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে আমার ছেলে অটোরিক্সার নিয়ে ভাড়া টানতে যায়। পরে রাত ১০ টার দিকে আমার ছেলের সাথা তার বাবা ফোনে কথা বলে। রাত ১১ টার পর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ বলে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শাখাওয়াত হোসেন জানান, সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে অটোরিকশা চালক মো. হারুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, অন্য কোনো জায়গায় গলা কেটে হত্যা করার পর ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি