• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিনে ভ্রাম্যমান আদালতে সার ব্যবসায়ীর জরিমানা।

NEWS ROOM / ১৬৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

দোকানে অবৈধ মজুদ রাখার কারণে বোরহানউদ্দিন উপজেলার কুন্জেরহাট বাজারের মেসার্স দেব দ্বীপ ট্রেডার্স এর মালিক অন্তর মজুমদার কে মোবাইল কোর্টের মাধ্যমে, আজ ১৫ ডিসেম্বর ২০২২ ইং তারিখে সন্ধ্যা ৬ ঘটিকার সময় ১০,০০০ টাকা জরিমানা করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
দেব ট্রেডার্স নামে দোকানে অবৈধ ভাবে রাখা গম ৪ বস্তা (প্রতি বস্তায় ২০ কেজি),
আলু ১২ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি),ধান ১৭ বস্তা (প্রতি বস্তায় ১০ কেজি), ইউরিয়া সার ৫ বস্তা এবং ড্যাপ স্যার ১৭ বস্তা পাওয়া যায়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সার ও কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুন্জেরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা কৃষি অফিসার এইস এম সামীম ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় টিমে উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার সমিতির সভাপতি, আব্দুর রব কাজি ও সাবেক চেয়ারম্যান নিরব হাওলাদার সহ বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পন্ডিত, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মেহেদী হাসান মোর্শেদ।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(২) ধারায় মেসার্স দেব দ্বীপ ট্রেডার্স কে ১০০০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানের উদ্দেশ্য হলো অন্য অসৎ ব্যবসায়ীকে সতর্ক করা।
আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি