• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

বরিশাল রেঞ্জের ৪৭ টি থানার মধ্যে ৮ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শাহীন ফকির।

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বরিশাল রেঞ্জের ৬ টি জেলার ৪৭টি থানার মধ্যে ৮ম বারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বিপিএম।
৯ অক্টোবর সোমবার সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান বিপিএম পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরষ্কার গ্রহণ করেন ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বিপিএম।
এর আগে ও বরিশাল রেঞ্জ ভোলা জেলা বোরহানউদ্দিন থানায় কর্মস্থলে (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে ৮৫৮ নং স্মারকে ২৮ আগস্ট ২০২২ ইং তারিখে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ (ডিআইজি) পক্ষ থেকে প্রথম ”ধন্যবাদ পত্র” লাভ করেন।
এরপর বদলি হয়ে ভোলা সদর মডেল থানায় যোগদানের পর ২৩৭ নং স্মারকে ৫ মার্চ ২০২৩ ইং তারিখে পুনরায় “ধন্যবাদ পত্র” লাভ করেন। ধারাবাহিক ভাবে পুলিশের মাসিক সভায় একের পর এক বরিশাল রেঞ্জ শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে প্রশংসাপত্র লাভ করেন (ওসি)মো: শাহীন ফকির।
ভোলা জেলায় ১২ তম বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন এই কর্মকতা।
ভোলা সদর মডেল থানার ধন্যবাদ পত্রে তৎকালীন বরিশাল রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান উল্লেখ করেন, আমি গত ২১ সালের জুন মাসের ১২ তারিখে বরিশাল রেঞ্জ ডিআইজি হিসেবে যোগদান করি,যোগদানের পর থেকেই আমি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে বিভিন্ন থানা,ফাড়ি ও পুলিশ ক্যাম্প সহ বিভিন্ন অফিসে রেজিস্টার পত্র গুলো সঠিক ভাবে রক্ষনাবেক্ষন এর নির্দেশনা প্রদান করে আসছি। তারই ধারাবাহিকতায় এ বছরের ফেব্রুয়ারী মাসের ১২ তারিখে আমি ভোলা সদর মডেল থানা আনুষ্ঠানিক ভাবে পরিদর্শন করি এসময় আমি ভোলা সদর মডেল থানাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সুসজ্জিত ভাবে সাজানো দৃষ্টিনন্দন পরিবেশ,হাজাত খানাকে উন্নত দেশের ন্যায় সাজানো,রেজিস্টার গুলো নতুন করে বাইন্ডিং সহ well maintain করা নিশ্চিত করেছেন তা লক্ষ্য করি।এছাড়াও থানার মধ্যে নারি,শিশুসহ সকলের জন্য বন্ধুসুলভের ব্যবস্থা করা হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য আলাদা স্থাপনা ও আইটেম যোগ করা হয়েছে যা সত্যিই বাংলাদেশ পুলিশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এসময় তিনি বিবৃতিতে আরো বিভিন্ন বিষয়ে উল্লেখ করে ভোলা সদর মডেল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) শাহীন ফকির বিপিএম কে ভবিষ্যতে এ ধারা অব্যহত রেখে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বিগত সময়ে (ওসি) শাহীন ফকির বিপিএম যেসব জায়গায় কর্মরত ছিলেন সেখানে সেসব স্থানে মাদক, সন্ত্রাস বিরোধী দমন কার্যক্রমে প্রশংসা অর্জন করেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা সদর মডেল থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে রেঞ্জে ৮ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভোলা সদর মডেল থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।
সাধারণ মানুষের জন্য ভোলা সদর মডেল থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।
এসময় অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অধিনায়ক, এপিবিএন-১০; বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর; পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; পুলিশ সুপার, পিবিআই, বরিশাল; বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি