• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক ২

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪




স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ
ভোলা চরফ্যাশনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩কোটি ৪২ লাখ টাকার নিষিদ্ধজালসহ দুই জনকে আটক করেছে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সমন্বয় যৌথ বাহিনী। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক ২জনক ১৫দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (৯ অক্টোবর) নৌ-বাহিনীর অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো.মুফতাদি উল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট এবং শশীভূষণ এলাকার ১০ দোকানে পৃথক অভিযান চালানো হয় । এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ১০ লাখ ৪০ হাজার মিটার কারেন্টজাল,২৫ হাজার মিটার চরঘেরা, চার হাজার মিটার বেহুন্দীজাল, ২৫০ পিচ চায়না চাইজাল,২শ কেজি পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৪২ লাখ টাকা। একই সময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং উদ্ধারকৃত নিষিদ্ধ জাল ভোলা সদরের তেতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে আগুনে পুড়ে নষ্ট করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি