• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু!

সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলায় ঈদ উপহার বিতরণ

NEWS ROOM / ৮৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ভোলা প্রকাশ :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলা’র শিশুদের মাঝে পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর ১২টায় প্রতিষ্ঠানের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা’র উপপরিচালক জনাব Rajat Suvra Sarkar। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবার (বালক)-এর উপ-তত্ত্বাবধায়ক জনাব Abdul Mazid Shah Shakilসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে শিশুদের হাতে ঈদের উপহার হিসেবে জামা, প্যান্ট, স্যান্ডেল, লুঙ্গী ও গামছা তুলে দেওয়া হয়। পরে শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদফতর নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ঈদকে সামনে রেখে এমন আয়োজন শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানটি শিশুদের জন্য আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে এবং সমাজসেবা অধিদফতরের মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি