শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

সরকারি খাস জমি ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ, সাংবাদিকদের কাজে বাধা

NEWS ROOM / ১৩২ বার ভিউ
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডে মুন্সির হাট-ফকির হাট সড়কের পাশে সরকারি খাস জমি ও খাল দখল করে পাকা বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় রাজ্জাক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সংগ্রহে গিয়ে গণমাধ্যমকর্মীদের কাজে বাধা, হুমকি ও অশোভন আচরণের অভিযোগও পাওয়া গেছে।
‎
‎রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সির হাট-ফকির হাট সড়কের বাম পাশে চৌকিদার বাড়ির সামনে সরকারি খাস জমি ও খালের ওপর মাটি ভরাট করে একটি পাকা ভবনের নির্মাণকাজ চলছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকার খাস জমি ও খালের অংশ দখল করে কয়েকটি পরিবার বসবাস করছে। বর্তমানে নতুন করে ভবন নির্মাণ করায় এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। তিনি দাবি করেন, তিনি একজন ভূমিহীন ব্যক্তি এবং থাকার জায়গা না থাকায় সেখানে ঘর নির্মাণ করছেন। তবে জমি দখলের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা গেছে।
‎
‎অভিযোগ রয়েছে, একপর্যায়ে রাজ্জাকের স্ত্রী ও শাশুড়ি ঘটনাস্থলে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা স্থানীয় লোকজন জড়ো করে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
‎
‎স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, খালের জায়গা ভরাট করে একের পর এক স্থাপনা নির্মাণের কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস বলেন, “সরকারি খাস জমি ও খাল দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবৈধ দখল উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎
‎তিনি আরও বলেন, “গণমাধ্যমকর্মীদের কাজে বাধা প্রদান বা অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‎
‎এদিকে স্থানীয় সচেতন মহল সরকারি খাল ও খাস জমি রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, প্রভাবশালীরা এভাবে সরকারি সম্পত্তি দখল করলে পরিবেশ ও জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি