• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন লিখনের বিশাল শোডাউন।

NEWS ROOM / ১৯৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২




সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন লিখনের বিশাল শোডাউন।

শাহাবুদ্দিন হাওলাদার চরফ্যাশনঃ

চরফ্যাসনের দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. ইকবাল হোসেন লিখনের পক্ষে বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের জনসাধারন বিশাল শোডাউন করেছেন। প্রায় ৫ সহস্রাধিক লোক নিয়ে ঘোষের হাট থেকে দুলারহাট বাজার ঘুরে ঘোষেরহাটের নীলকমল ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পথসভা আনুষ্ঠিত হয়।

সমাবেশে কয়েক হাজার কর্মী-সমর্থক ও নেতাদের নিয়ে মোটর সাইকেল,বোরাক, অটোরিকশাসহ পায়ে হেঁটে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক শোডাউনে অংশ নেন। প্রায় তিন ঘন্টারও বেশি সময় ইউনিয়নের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় কর্মী সমর্থকের উদ্দেশ্যে তিনি মূল্যবান বক্তব্য রাখেন।

সম্ভাব্য প্রার্থী মো. ইকবাল হোসেন লিখন এলাকার গণ্যমান্য ভোটার ও কর্মী সমর্থদের কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতকে শক্তিশালী করতে যেমন আমার ডাকে হাজার হাজার মানুষ সাড়া দিয়েছেন তেমনি আমি যাতে নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুখে দুখে আপনাদের পাশে থাকতে পারি সেজন্য নীলকলম ইউনিয়নের সকল ভোটার ও কর্মী , সমর্থক ও সকল জন সাধারনের সহযোগিতা চাই। আমি নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়নকে তরান্মিতি করার সুযোগ করে দিন।সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো এবং মাদক ও সন্ত্রাস নির্মুল করে নীলকমল ইউনিয়ন গড়ে তুলবো। এটাই আমার প্রত্যাশা।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেন লিখনের কর্মী-সমর্থকরা জানিয়েছেন, একজন সমাজসেবক হিসেবে দলবল নির্বিশেষে মানুষের সেবা করেছেন। এবং অত্র ইউনিয়নে তিন বারের চেয়ারম্যান ছিলেন তিনি। সেই হিসেবে এলাকায় তাঁর ব্যাপক সুনাম রয়েছে। ইউনিয়ন জুড়ে তার ব্যাপক পরিচিতি ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক রয়েছে।
এর আগে সকালে চরফ্যাসন-মনপুরা আসনের সাংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির মরহুম পিতা চরফ্যাসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্যেদিয়ে তিনি কয়েকশ নেতা কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে চরফ্যাসন আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি