শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুছ এর পৌর ৩নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৩৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪




আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি:

আসন্ন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ এর সাথে ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে ) বিকালে ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কালিবাড়ি রোডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভোলা পৌরসভার প্যানেল মেয়র ও ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সালাউদ্দিন লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ভোলা সমিতির নেতা মোঃ ইউসুফ।

এছাড়া মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহে আলম, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মনজুর আলম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওমর ফারুক, ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান সহ জেলা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইউনুছ কে চেয়ারম্যান হিসেবে আমরা উপজেলা পরিষদে দেখতে চাই। তিনি নির্বাচনে নির্বাচিত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। সদর উপজেলা ন্যায় ও ইনসাফ এর ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। সরকারের সকল সুযোগ সুবিধা প্রকৃত উপকার ভোগীরা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি