শাহাবুদ্দিন হাওলাদার চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এর বদলি হয়েছে। তার নতুন কর্মস্থল ইন্সপেক্টর( ক্রাইম এন্ড অপস),ভোলা পুলিশ সুপারের কার্য্যালয়।
গতকাল রবিবার বিকালে ভোলা জেলা পুলিশ সুপারের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন।
বদলির আদেশ পেয়ে তিনি শশীভূষণ থানা থেকে নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
জানা গেছে ৩০ সেপ্টেম্বর ২০২১ইং সালে শশীভূষণ থানায় যোগদানের পর হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। ন্যায় বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা সকল দিক বিবেচনায় রেখেই সাহসী কিছু উদ্যোগ নেন ওসি মিজানুর রহমান পাটোয়ারী । সকল শক্তি-অপশক্তিকে উপেক্ষা করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে দক্ষতার সঙ্গে কাজ করে শশীভূষণ থানা এলকার সাধারণ মানুষের নিরাপত্তা দিয়েছেন তিনি।
শশীভূষণ থানায় দায়িত্বপালনকালে নানা কারণে তিনি বেশ প্রশংসিত ও আলোচিত হয়েছিলেন।
উর্ধ্বতন দায়িত্বশীলদের দিক নির্দেশনায় শশীভূষণ থানা এলাকায় জমি-জমা সংক্রান্ত ২০-২৫ বছর ধরে আদালতে মামলা চলমান থাকা সত্যেও উভয় পক্ষকে স্থানীয় গন্যমান্যদের সমন্বয়ে স্থায়ী ফয়সালা করে বেশ প্রশংসিত হয়ে ওঠেন ওসি মিজানুর রহমান।
এছাড়াও শশীভূষণ থানা এলাকার জবর-দখল কারি ও মাদক কারবারীদের আতঙ্ক ছিলেন তিনি। তার দূরদর্শিতায় শশীভূষণ থানা এলাকার মাদকসম্রাট লিটনকে একাধিকবার গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করেন এবং চিহ্নিত মাদক কারবারি দুলাল হোসেন দুলুকে সাড়ে ছয় কেজি গাঁজা সহ আটক করে আদালতে সোপর্দ করাসহ বহু মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক করে আদালতে সোপর্দ করে বেশ প্রশংসিত হন ওসি।
থানায় পুলিশ হয়রানী বন্ধ, টাকা ছাড়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সেবা ও সর্বপরি সকল মানুষের জন্য পুলিশি সেবা নিশ্চিতে তার আন্তরিকতায় শশীভূষণ বাসীকে মুগ্ধ করেছে। শশীভূষণ থানায় পদায়নের পর চৌকষ এই পুলিশ কর্মকর্তা তিন বার ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জে ভুষিত হয়েছেন।
তার এই হঠাৎ বদলির খবরে সাধারণ সেবা প্রত্যাশীরা হতাশায় পরেছেন।
শাহাবুদ্দিন হাওলাদার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
০১৬১৩-২৮৩৫৯২