• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

শশীভূষণে ৩১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

NEWS ROOM / ১২৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

শাহাবুদ্দিনহাওলাদার  চরফ্যাশন (ভোলা):

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৩১০ পিস মাদকদ্রব্য ইয়াবাসসহ লিটন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকালে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারীর তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মো. সোলায়মান,  (এএসআই) মো. মনিরুজ্জামান, (এএস আই) মো. শওকত, ও (এএসআই) ওমর ফারুকের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাট লিটনকে শশীভূষণ নতুন বাজার এলাকা থেকে ৩১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার করে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাদক ব্যবসায়ী লিটন এওয়াজপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে ।

শশীভূষণ থানার উপ পুলিশ পরিদর্শক সোলাইমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।  তিনি আরো বলেন এছাড়াও এর আগে ৮০০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ বহুবার মাদক মামলায় গ্রেপ্তার হন এই যুবক লিটন।তার সহযোগী অন্যান্য মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি