• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে শান্তি সমাবেশ।

NEWS ROOM / ১৯৮ বার ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩




নিজস্ব সংবাদদাতা ;

আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের সাফল্য, উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তথাকথিত আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি,ধ্বংসাত্মক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন,
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়ন-অগ্রগতির পথে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরম মমতায় দেশ পরিচালনা করছেন।

এমপি শাওন আরও বলেন,বাংলাদেশের উন্নয়ন বিএনপি-জামাতের চোখের সহ্য হয় না, যার ফলে তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করবে তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শান্তি সমাবেশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এসময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক গনি মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসাইন জুলহাস,সেচ্ছাসেবকলীগের সভাপতি মোফাজ্জল হায়দার, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিম সর্দার,উপজেলা যুবলীগের সদস্য এমডি আলী মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি