• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

লালমোহনে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

NEWS ROOM / ১৭৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে ও ২৪ জুন মঙ্গলবার সকালে কালমা ইউনিয়নের ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে দফায় দফায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন,মেহেদি হাসান সুজন, বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত।
ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে ওই ইউনিয়নের ওই কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।
লালমোহন থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,মাদক ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দীনকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে,বিষয়টি জেনেছি,সরজমিন পরিদর্শন করে শাহাবুদ্দিনের মাদকের সাথে সংশ্লীলতার বিষয়টি সত্যতা পাওয়া গেছে,লালমোহন থানা পুলিশের বিভিন্ন টিম অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার চেষ্টা চালাচ্ছে ‘আমরা তৎপর রয়েছে, অচিরেই অভিযুক্ত শাহাবুদ্দিনকে আইনের আওতে আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি