• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

লালমোহনের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না দিয়ে চেম্বারে যাওয়ার পরামর্শ ডাক্তারের

NEWS ROOM / ১৩৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা না দিয়ে চেম্বারে যাওয়ার পরামর্শ দেয়ার অভিযোগ উঠেছে মেডিকেল অফিসার ডা: হামিদার বিরুদ্ধে। পরামর্শ না মানায় রোগী ও স্বজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ফাতেমা বেগম(২২) জানান, আমার ৩ বছরের শিশু সন্তান উম্মে হাবিবা কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে আক্রান্ত। তাই সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হামিদা ম্যাডামের কাছে আনি। এসময় তিনি হাসপাতালে চিকিৎসা হয়না জানিয়ে আমাদের কে ডায়াগনস্টিকে যেতে বলেন। আমরা বাইরে ডাক্তার দেখানোর টাকা নাই বলতে’ই ক্ষেপে গিয়ে জরুরি বিভাগ থেকে বের করে দেন তিনি।

ফাতেমা বেগমের স্বামী আব্দুল মান্নান বলেন, আমরা ডাক্তার হামিদার ন্যাক্কারজনক আচরণের সঠিক বিচার দাবী করচি। যাতে অন্য কোনো রোগীদের সঙ্গে এমন ঘটনা না ঘটে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হামিদার কাছে জানতে চাইলে এ ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৈয়বুর রহমান বলেন, ভুক্তভোগীরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি