• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন। ভোলা সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন মাঝির পিতার পরলোক/গমন,সনাতনী সমাজে শোকের ছায়া! সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ভোলা পৌরসভার একাধিক সড়ক বেহাল সড়কে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।।

যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ

NEWS ROOM / ৬৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

সঞ্জয় গুহ বিশেষ প্রতিনিধি বরিশাল মেহেন্দিগঞ্জঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রী শ্রী লোকনাথ সার্বজনীন মন্দিরে যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বাৎসরিক মহানাম যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের শেষ দিনে সকল প্রাণীর মঙ্গল, বিশ্বশান্তি এবং মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তবৃন্দ ও আগত অতিথিদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় মন্দির প্রাঙ্গণে ধর্মপ্রাণ ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজক কমিটি জানান, শ্রী শ্রী লোকনাথ বাবার আদর্শ মানবসেবা, সত্য, প্রেম ও ভক্তির শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এই ধর্মীয় আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানে মহানাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, প্রার্থনা এবং বিভিন্ন পূজা-অর্চনার মধ্য দিয়ে ভক্তরা গভীর শ্রদ্ধায় লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তরা বলেন, এমন ধর্মীয় আয়োজন মানুষের মাঝে সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি