• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা

NEWS ROOM / ১৫ বার ভিউ
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬



ভোলা প্রকাশ ডেস্ক:

শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ভোলা সদর। সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। নানা ধর্মীয় আয়োজন ও ভক্তির আবহে শোভাযাত্রাটি পরিণত হয় সম্প্রীতির এক মিলনমেলায়।

ভোলা জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়াও পূজা উদযাপন ফ্রন্ট ও পুরোহিত কল্যাণ ফ্রন্টের জেলা, শহর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশ নেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও ভক্তির আবহ। শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ।

আয়োজকরা বলেন, শুভ জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সত্য, ন্যায়, মানবতা ও শুভ শক্তির জাগরণের বার্তা বহন করে। শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল প্রত্যয়।

শুভ জন্মাষ্টমীর এ আনন্দঘন দিনে ভোলাসহ দেশের সব মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আসুক—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

ভোলা প্রকাশ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি