• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন।

NEWS ROOM / ৪৯ বার ভিউ
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬




আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার উপকূলীয় অঞ্চল ও মানচিত্র রক্ষায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বালুমহালের ইজারা বাতিলের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার রাজাপুর ও ইলিশা ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার ব্যস্ততম ইলিশা জংশন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী জনতা, ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা অভিযোগ করেন, মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে প্রতি বছর ভোলার মূল ভূখণ্ডের বিপুল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একশ্রেণীর অসাধু বালু খেকো বা ‘বালু দস্যু’ নদীর স্বাভাবিক গতিপথ ও তীরবর্তী জনপদকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। সাধারণ মানুষের ভিটেমাটি ও কৃষিজমি রক্ষায় অনতিবিলম্বে মেঘনা নদীর বালুমহাল ইজারা বাতিল এবং সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর কামাল হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল বারী, জেলা কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, স্থানীয় ইউনিয়ন আমীর সালাউদ্দিন মিয়া এবং সেক্রেটারি আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে ভোলাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি