শিরোনাম
ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ

মনপুরার ইতিহাসে ভয়াবহ বজ্রপাত কাকড়া শিকারীর মৃত্যু, ছয়টি গরু ও একটি মহিষের প্রাণহানি

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫




সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

ভোলার মনপুরায় আজ বিকেলে ঘটে গেছে ভয়াবহ বজ্রপাতের ঘটনা। বিকাল ৩টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর বিকাল ৩টা ২০ মিনিটে শুরু হয় প্রবল ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাত। প্রায় আধাঘণ্টারও বেশি সময় ধরে বজ্রপাত চলতে থাকায় পুরো দ্বীপজুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ।

এ ঘটনায় প্রাণ হারান ৫নং কলাতলী ইউনিয়নের কাজিরচরের কাকড়া শিকারি জীবন দাস (৫০)। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত জীবন দাস কলাতলী হিন্দু আবাসনের বাসিন্দা ছিলেন।

শুধু মানুষ নয়, বজ্রপাতে গবাদিপশুও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় ছয়টি গরু ও একটি মহিষ মারা গেছে। এর মধ্যে—

২নং হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়া উদ্দিনের তিনটি গরু,৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোকেশনাল স্কুলের পাশে জাকির ও ইয়াসিনের দুটি গরু,

এবং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার ব্যবসায়ী মো. শামসুদ্দিনের একটি মহিষ বজ্রাঘাতে মারা যায়।

স্থানীয়রা জানান, একটানা এত দীর্ঘ সময় বজ্রপাত তারা আগে কখনো দেখেননি। বজ্রপাতের প্রচণ্ড শব্দে নারী-পুরুষ সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমন ঘটনায় মানুষকে সচেতন করতে স্থানীয় প্রশাসনের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নিলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি