• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি

NEWS ROOM / ৬০ বার ভিউ
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬



মোঃ ছিদ্দিকুর রহমান সোহেল

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে লিফট। এতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

হাসপাতালের বিভিন্ন তলায় চিকিৎসাসেবা নিতে গিয়ে বিশেষ করে বয়স্ক, শিশু, অসুস্থ ও গুরুতর রোগীদের সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। ফলে শারীরিক কষ্টের পাশাপাশি তৈরি হচ্ছে বাড়তি দুর্ভোগ।

ছবিতে দেখা যায়, লিফটের সামনে রোগী ও স্বজনদের ভিড় থাকলেও লিফটটি সচল নয়। প্রয়োজনীয় সেবা পেতে অনেককেই বাধ্য হয়ে দীর্ঘ সিঁড়ি পাড়ি দিতে হচ্ছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি সরকারি হাসপাতালে লিফটের মতো জরুরি সেবা দীর্ঘ সময় বন্ধ থাকা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত লিফটটি মেরামত করে সচল করার দাবি জানিয়েছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগে এই ভোগান্তির অবসান হবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি