• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

NEWS ROOM / ২৪১ বার ভিউ
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩




সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি :

ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান এবং ১২টা ৩০ মিনিটে জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামানের সাথে জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন সাংবাদিকেরা হচ্ছে সমাজের আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। বিশ্বায়নের যুগে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা স্মার্ট বাংলাদেশ পদার্পণ করেছি। স্মার্ট মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল সংবাদ পাওয়া যায়। মিথ্যা গুজব বর্জন করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে সক্ষম।

অপরদিকে জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান বলেন আজকের বিশ্বায়নে অনলাইনের গুরুত্ব অপরিসীম।তিনি আরো বলেন
ভোলা জেলা বাংলাদেশের অন্য জেলার চেয়ে এখন আর পিছিয়ে নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে আশা করি ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

এ সময় আরো ভোলা জেলার প্রশাসনের ডি,আইওয়ান মীর খাইরুল কবির,গোয়েন্দা বিভাগের ওসি ডিবি, মোহাম্মদ এনায়েত হোসেন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রিপন সরকার। ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার, সাধারণ সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ, সহ-সভাপতি এইচ এম ফাহাদ , সহ-সভাপতি বিজয় বাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রারাফুল আলম সজিব, সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান সোহেল,ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম নোমান,নির্বাহী সদস্য মোঃসেলিম রানা, সদস্য শাহাবুদ্দিন হাওলাদার, মো: কামাল হোসেন,বাছেদ মৃধা, জুলফিকার আলী প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি