• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলা জেলা আ’লীগের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

NEWS ROOM / ১৬৫ বার ভিউ
আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি 

ভোলায় জেলা আওয়ামী লীগের কার্যলয়ে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ্যে পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ শে আগষ্ট) সকাল ১১ টার সময় বাংলা স্কুল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু এর সভাপতিত্বে, জেলা আ’লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক আরজু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজুরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ছায়েম, সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সম্পাদক আবিদুল আলম, জেলা কৃষক লীগের সভাপতি মামুন অর রশিদ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ, সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদক এবং চেয়ারম্যানবৃন্দরা। দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে শেখ কামালের রুহের মাগফিরাত ও সাবেক বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ মহোদয়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কোট মসজিদের পেশ ইমাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি