শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

NEWS ROOM / ৯১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬




নিজস্ব প্রতিবেদক, ভোলা :

উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় তিনি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলা-এর সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই প্রযুক্তির ব্যবহার, ফ্যাক্টচেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

বক্তারা বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলেছে। তাই প্রযুক্তিনির্ভর এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণের প্রথম দিনে স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন টিআইবির প্রশিক্ষক ও জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি