মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশ:
ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রী আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও নিষিদ্ধ জাল, অবৈধ পলিথিন ও পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।