• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।। বাল্যবিয়ের শিকার ভোলা উপকূলের স্কুলগামী কিশোরীরা অভিভাবকদের অসচেতনতা ও দারিদ্র্য বাড়াচ্ছে ঝুঁকি মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন। লিটন চন্দ্র রক্ষিত ও বিল্টু চন্দ্র দে’র নেতৃত্বে বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে পানি,মেঘনার জোয়ারে তলিয়ে গেছে মনপুরার নিচু এলাকা।উজানের পানির চাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি। ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক শাহিন গ্রেপ্তার। স্বর্ণের কলস দেওয়ার প্রলোভন, ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও দম্পতি। ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত  অযত্ন-অবহেলায় পড়ে আছে ভোলা শহরের ভাষানি মঞ্চ

ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন।

NEWS ROOM / ২৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

বিপুল উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বর্ণিল এ ধর্মীয় শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিকেলে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন জিউর ঠাকুর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। রঙিন সাজে সজ্জিত রথকে ঘিরে হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন। রথযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ভক্তদের ধর্মীয় সঙ্গীত, প্রার্থনা ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর।

রথযাত্রা উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুরো রুটজুড়ে ছিল জোরদার পুলিশি টহল, বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যের উপস্থিতি। নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ভোলা জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ বৃহৎ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

উৎসবে অংশ নেওয়া ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা আয়োজন এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে এবারের রথযাত্রা মহোৎসব ভোলাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি