• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলার লালমোহনে সড়ক দূর্ঘটনায় প্রান হারালেন চিকিৎসক

NEWS ROOM / ১১৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ:

ভোলার লালমোহনে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে হিল্লোল দে (৩০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন বলে জানা গেছে,তিনি ৪০ তম বিসিএসের যোগদানকৃত একজন স্বাস্থ্য কর্মকতা ছিলেন।
নিহত হিল্লোল বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান,নিহত চিকিৎসক হিল্লোল দে তার কুঞ্জের হাট বাসা থেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফরাজি বাজার সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়,এতে ঘটনাস্থলেই চিকিৎসক মারা যান এবং তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
লালমোহন থানার পরিদর্শক(তদন্ত) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,হিল্লোল দে নামক লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করেছে,তবে চালক পালিয়ে গেছে,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার কে এম সফিকুজ্জামান।
তিনি ডাঃ হিল্লোলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে তার মৃত্যুতে বোরহানউদ্দিন উপজেলার তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি