• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলার উত্তর দিঘলদীতে স্কুলছাত্রী / ধ/র্ষ/ণ/ ও অভিযুক্ত গ্রেফতার

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬




নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

​ভোলার সদর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগী শিশুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে হাসপাতালে গিয়ে ভিকটিমের স্বাস্থ্যের খোঁজ নেন ভোলা জেলার পুলিশ সুপার। দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করায় পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
গত ১৩ই মে ২০২৬ তারিখ, আনুমানিক দুপুর ১২টার দিকে ভোলা সদর মডেল থানাধীন উত্তর দিঘলদী ইউনিয়নে এই জঘন্য অপরাধটি সংঘটিত হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় আসামী গোপাল দেবনাথ তার নিজের বসত ঘরে স্কুলপড়ুয়া ওই ছাত্রীকে জোরপূর্বক / ধ/র্ষ/ণ /করে।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে আজ ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) সরাসরি ভোলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি সেখানে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ভিকটিমের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৭, তারিখ-১৪/৫/২৬ ইং)।​পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। পুলিশ পরিদর্শক (অপারেশন) ফিরোজ আলম এবং এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি চৌকস দল উত্তর দিঘলদী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত গোপাল দেবনাথ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। সমাজের প্রতিটি স্তরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন দ্রুত পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সুশীল সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি