• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

NEWS ROOM / ১১৯ বার ভিউ
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫




 

আশিকুর রহমান শান্ত
ভোলা জেলা প্রতিনিধি

‘আমাদের সংগ্রাম আমাদের মর্যাদা আমাদের মুক্তি’ শ্লোগানে এবং জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ভোলায়। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১০টায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনের বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার (বিডিইআর‌এম) ভোলা জেলা সভাপতি চন্দ্র মোহন (ছিডু), বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার (বিডিইআর‌এম) এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ও ভোলা জেলা সাধারন সম্পাদক স্বপন কুমার দে, সহ সাধারন সম্পাদক ভানু লাল ভক্ত, ভোলা সদর উপজেলার বিডিইআরএম সভাপতি রনজিত বেপারী, সাধারন সম্পাদক দিলিপ মাল, ভোলা জেলা হরিজন ঐক্য পরিষদ এর সভাপতি মানিক লাল, সাধারন সম্পাদক শম্ভু লাল হেলা সহ প্রমুখ।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ১/ জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংশোধনপূর্বক অবিলম্বে পাশ করতে হবে। ২/ সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের জন্য ‘ভর্তি কোটা’ এবং চাকুরিতে ‘চাকুরি কোটা’ প্রবর্তন করতে হবে। ৩/ জাতীয় জনশুমারিতে দলিত জনগোষ্ঠীকে পরিচয়ভিত্তিক পৃথকভাবে গণনা এবং স্বীকৃতি দিতে হবে।
৪/ জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে। ৫/ সকল মহানগরী ও পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। ৬/ পরিচ্ছন্নতাকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং পেশাগত স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে হবে। ৭/ জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ৮/ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে দলিত বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। মানববন্ধনে বক্তারা এই ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি