• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা

ভোলায় ৪৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা 

NEWS ROOM / ২২৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি ঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টা ১০ মিনিটের দিকে ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল এর নেতৃত্বে ভোলা জেলার পুরাতন কশাই পট্টি ও মনোহরী পট্টি এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন ও বিতরণ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক (খ) মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।

মোবাইল কোর্ট পরিচালনা করে মনোহরী পট্টির মেসার্স বিল্লাহ স্টোর থেকে ৩০২ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। অপর দিকে পুরাতন কশাই পট্টির মেসার্স শামীম স্টোর থেকে ১৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে প্রশাসন। পরে মেসার্স বিল্লাল স্টোরের প্রোপাইটর মোঃ বিল্লাল (৩৯) কে ২৪ হাজার টাকা ও মেসার্স শামীম স্টোর এর মালিক মোঃ শামীম (৩০) কে ১০ হাজার টাকা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক (খ) মোতায়েন জরিমানা করা হয়।

উভয় ব্যবসায়ী মুছলেখা দিয়ে অবৈধ পলিথিন এর ব্যবসা করবে না বলে অঙ্গীকার করে। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-৮ ও ভোলা সদর থানা পুলিশের একটি টিম। পরিবেশ অধিদপ্তর ভোলার পক্ষ থেকে এ সময় জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা শহরের ২ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। দুই ব্যবসায়ী কে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য মোঃ বিল্লাল আন্তজেলা নিষিদ্ধ পলিথিন চোরা চালান করার মূল হোতা। জানা যায়, তার নেতৃত্বেই দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার অত্যন্ত গ্রামের হাট বাজার এবং বরিশাল ও লক্ষীপুরের কিছু অঞ্চলে এই অবৈধ পলিথিন চোরাচালান করে। এর আগেও একাধিকবার প্রশাসনের একাধিক টিম তার গুদামঘর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেন। তারপরেও বিল্লাহ দমে যাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি