• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

ভোলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার এর আয়োজনে হাজী মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

NEWS ROOM / ২৫৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবুর পিতা মরহুম হাজী মতিউর রহমান সাহেব এর ৩য় মৃত্যুবার্ষিকীতে পালন করেছে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সর্বজন গ্রহণযোগ্য মরহুম হাজী মতিউর রহমান সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের আয়োজনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ভোলা সদর উপজেলার তিনবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ভোলা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ মিয়া। স্বেচ্ছাসেবক লীগ ভোলা জেলা সহ-সভাপতি শামসুল আলম শিপন, ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইউসুফ সোহেব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি এইচ এ আলামিন , থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম জয়, তহিদুল ইসলাম মোল্লা সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম । ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু ভাইর পিতা মরহুম হাজী মতিউর রহমান সাহেব এর ৩য় মৃত্যুবার্ষিকীতে আমরা ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি