• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবুন: অ্যাডভোকেট সঞ্জয় কুমার দে দুর্জয় নিজ খামারে মাছের পরিচর্যায় ব্যস্ত অমি চৌধুরী

বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি

NEWS ROOM / ৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

‎ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা জোরদারে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২ জুন) একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ কার্যক্রম পর্যালোচনা, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, ইউনিয়ন পরিষদসমূহে ফগার মেশিন ও কেমিক্যাল বিতরণ এবং বজ্রপাতে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর।

‎সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেহেদী মাসুদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎পরে উপজেলা পরিষদের অর্থায়নে আজাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে ৩০ সেট স্কুল ড্রেস, ৩০টি স্কুল ব্যাগ ও ৩০ জোড়া জুতা বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ উদ্যোগ দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং ঝরে পড়া রোধে সহায়ক হবে।

‎একই দিনে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠসংলগ্ন খালপাড় এলাকায় ১০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ভোলা-চরফ্যাশন সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

‎ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের জন্য ৯টি ফগার মেশিন ও প্রয়োজনীয় কেমিক্যাল বিতরণ করা হয়। এ সময় বক্তারা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং নিয়মিত মশক নিধন কার্যক্রমে জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

‎এছাড়া দেউলা ইউনিয়নের বজ্রপাতে নিহত মাহবুবের পরিবারের মাঝে জেলা প্রশাসক কর্তৃক মঞ্জুরিকৃত ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

‎সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।

‎এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজমও উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি শিক্ষিত, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এসব কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি